এসএসসিতে ফেল করে আত্মহত্যার চেষ্টা, লাফিয়ে পা ভাঙলো ছাত্রীর

১২ মে ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

© সংগৃহীত

মাগুরায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কথা সাহা নামে এক ছাত্রী চার তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে। রবিবার ( ১২ মে) দুপুরে মাগুরা পৌরসভার নতুন বাজার এলাকার পাঠশালা ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। 

কথা বিনোদনপুর ননীবালা বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। কথা সাহা মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বড় বাড়ির ব্যবসায়ী রাজেশ সাহার ছোট মেয়ে।

কথা সাহার পিসেমশাই তরুণ সাহা বলেন, ‘কথা এক সপ্তাহ আগে মাগুরায় আমার বাসায় বেড়েতে আসে। আজ তার এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়। ফলাফলে গণিতে ফেল করায় সে আজ দুপুরে আমার বাড়ির চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালের চিকিৎসক গুরুতর আহত কথা সাহাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ‘আজ দুপুরে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থা একজন রোগী আসে। জানতে পেরেছি সে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় চারতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আহত ছাত্রীর দুইটি পা ভেঙে গেছে এবং শরীর বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence