সড়কে প্রাণ গেল উত্তরা কমার্স কলেজ ছাত্র সাফিনের

০৫ মে ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে © ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় দুর্ঘটনায় ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর বন্ধু ইমাম হাসান (১৯)। শনিবার (৪ মে) রাত ৩টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান তিনি। 

গুরুতর অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। তার মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা টঙ্গীর চেরাগআলীর বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন সাফিন।

আরো পড়ুন: আগুন জ্বলছে বাংলাদেশের ফুসফুস সুন্দরবনে

তিনি আরও জানান, নিজের মোটরসাইকেল নিয়ে সাফিন বন্ধু ইমামসহ নিয়ে পূর্বাচল ৩০০ ফুট রাস্তায় ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে ফিরে যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন ছিটকে পড়ে আহত হন।

স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। আহত ইমাম চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বলেন, সাফিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বিমানবন্দর থানা তদন্ত করছে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence