এসএসসি পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করল কিশোর গ্যাংয়ের সদস্যরা

০২ মে ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে সাব্বির হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং নাইম গ্রুপের সদস্যরা। বুধবার রাতে উপজেলার পাশেরখালী ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে পাশের মুন্সিগঞ্জের সিংহড়তলী গ্রামের রবিউল ইসলামের ছেলে। দুই বছর আগে কালিঞ্চির ডাবল মার্ডারের ঘটনার সঙ্গে একই কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সাব্বির এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আহত সাব্বিরের বাবা রবিউল ইসলাম বলেন, গতকাল বুধবার বিকেলে রমজানগর-মুন্সিগঞ্জ এলাকায় একটি মাহফিলে যায় তাঁর ছেলে। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার কিশোর গ্যাং প্রধান নাইমের নেতৃত্বে মাহিম, আছানুর, সুমনসহ সাত-আটজন সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এখনো এজাহার হাতে পৌঁছায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence