প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ কিশোরকে ১০ বছরের সাজা

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৮ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ কিশোরকে ১০ বছরের সাজা

প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ কিশোরকে ১০ বছরের সাজা © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন শিশু আদালতের বিচারক। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। ঘটনার সময় আসামিরা অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আইনে তাদের দণ্ড নির্ধারণ করা হয়েছে।

আটকাদেশ প্রাপ্তরা হলেন: বড়াইগ্রামের নগর মৎস্যজীবী পাড়ার প্রয়াত জহুরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (২১), সেকেন্দার আলীর ছেলে তুজাম দেওয়ান (২০) এবং শাহিদ আলীর ছেলে রানা (২০)।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী (২৯) রাজেন্দ্রপুর গ্রামের খালের পাশে হাঁটছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে মাছ ধরছিলেন।  ওই নারীকে একা পেয়ে তারা গণধর্ষণ করে। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার ২ দিন পর ২২ মার্চ নির্যাতিত ওই নারীর বড় ভাই বাদী হয়ে আকাশ ইসলাম, তুজাম দেওয়ান ও রানাকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলীপ কুমার দাস ২০২০ সালের ২৩ জুন মামলার অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন। ঘটনায় সময় অভিযুক্তদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনে তাদের বিচার করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ট্যাগ: ধর্ষণ
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence