কক্সবাজারে গ্রুপ ট্যুরে যাওয়া তরুণীকে ধর্ষণ, যুবক আটক

১৮ এপ্রিল ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
অভিযুক্ত নিজাম

অভিযুক্ত নিজাম © সংগৃহীত

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে গ্রুপ ট্যুরে যাওয়া এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার কক্সবাজারের ইনানী লাভেলা রিসোর্টে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো. নিজাম। নিজামের বাড়ি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ কদমতলী নয়াপাড়া গোদনাইল এলাকায়। তিনি ওই এলাকার প্রয়াত শামসুল হকের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) ঢাকার মিরপুরের ইব্রাহিমপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুই তরুণী কক্সবাজারে গ্রুপ ট্যুরে যান। সেখানে ইনানী লাভেলা রিসোর্টের ৪০২ নম্বর কক্ষ ভাড়া নেন তারা। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দুই বান্ধবীর একজন রুম থেকে বাইরে গেলে তাদের সঙ্গে গ্রুপ ট্যুরে আসা পার্শ্ববর্তী ৪০১ নাম্বার কক্ষে অবস্থানরত মো. নিজাম তরুণীর রুমে প্রবেশ করেন।

পরে নানা ভয়ভীতি দেখিয়ে এরপর দরজা বন্ধ করে দিয়ে সেখানে থাকা তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে নিজাম। ঘটনার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সৌরভ হোসেন জানান, মামলা রুজু হওয়ার পর অভিযুক্ত নিজামকে আটক করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (উখিয়া) মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence