নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
পুলিশের হাতে আটক ধর্ষণ মামলার আসামি

পুলিশের হাতে আটক ধর্ষণ মামলার আসামি © সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাজ্জাদ আহম্মেদ ফরহাদকে (২৯) গ্রেপ্তার করে। 

জানা গেছে, উজিরপুর উপজেলার নারায়নপুর মেহেরনীগার গালর্স স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে (১৪) প্রেমের প্রস্তাব দেয় প্রতিবেশী ডহরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সাজ্জাদ আহম্মেদ ফরহাদ। এতে রাজি না হয়ে বিষয়টি ওই স্কুল ছাত্রী তার বাবা-মাকে জানিয়ে দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে ১৫ এপ্রিল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ওই গ্রামের আনোয়ার হোসেনের রান্না ঘরে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ফরহাদ। এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রীর মা নাছরিন বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করলে উজিরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দয়ের করা হয়েছে।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence