একসঙ্গে বিষপান: প্রেমিকের পর চলে গেলেন প্রেমিকাও

০৯ এপ্রিল ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
মুরাদ শেখ (১৭) ও তাজমিন আক্তার (১৫)

মুরাদ শেখ (১৭) ও তাজমিন আক্তার (১৫) © সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে প্রেমের জেরে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন দুই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) ভোরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ (১৭) মারা যান। এরপর এদিন দিবাগত ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার একটি হাসপাতালে প্রেমিকার মৃত্যু হয়।

এই দুই প্রেমিক-প্রেমিকা হলো- মুরাদ শেখ (১৭) ও তাজমিন আক্তার (১৫)। মুরাদ খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে। সে এবার বড়তারা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাজমিন একই গ্রামের তোজামের মেয়ে। বাঁকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার বিষয়টি জানার পর সম্পর্ক মেনে নেয়নি। পরে মুরাদের পরিবার তাকে মালেশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা ছিল। এরপর দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। এরপর তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা বাড়ি ফিরে আসে।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিনও আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেও মারা যায়।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। এতে প্রথমে প্রেমিক, তারপর প্রেমিকা মারা যায়। এ ঘটনায় মুরাদের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জানাজা শেষে তার দাফন হয়েছে। আর মেয়েটির মরদেহ বগুড়াতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence