দরজা ভেঙে বের করা হলো কলেজছাত্রী বৈশাখীর মরদেহ

৩১ মার্চ ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
নিহত নুসরাত জাহান মারিয়া বৈশাখী

নিহত নুসরাত জাহান মারিয়া বৈশাখী © সংগৃহীত

নাটোর শহরের একটি ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর বরগাছা জোলারবাতা এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে সে। সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল ইসলাম মৃধার মেয়ে বৈশাখী নাটোর এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো। সে জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ছিলো বলেও জানা গেছে।

ওই ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা আমাকে ফোন দিয়ে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে, ডাকলেও কোন সাড়া দিচ্ছে না। এরপর আমি তার পরিবার ও পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা বাড়িওয়ালাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনও সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছাত্রীনিবাসে গিয়ে রুমের দরজা ভেঙ্গে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence