দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজছাত্রের

১৫ মার্চ ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
জামিল হাসান অর্ণব

জামিল হাসান অর্ণব © সংগৃহীত

কুমিল্লা শহরতলী শাসনগাছা এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম ও মোল্লা বাড়ির রাব্বি এবং সাক্কুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়া আজহার মিয়া ছেলে। তিনি নগরের শাসনগাছা বাস টার্মিনাল সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সংঘর্ষে যে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে গুলি লেগেছে, এ ছাড়া চেয়ামত উল্লাহর (৩৫) কোমরে, নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসান (২৬) হাতের নিচে গুলি লেগেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে কর্মরত অবস্থায় অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে বিস্তারিত বলব।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের কর্মী। সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়েছিল।

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close