শিক্ষকের বিরুদ্ধে ভিকারুননিসা ছাত্রীকে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

কোচিংয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়ায় সব ধরনের একাডেমিক কার্যক্রম সরিয়ে আনা হয়েছে। শাস্তি হিসেবে তাকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৪ ফ্রেব্রুয়ারি) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মূল শাখায় সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করা হয়। ওই কমিটি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে। তাই চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত তিনি অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

জানা গেছে, প্রায় এক দশক ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে যৌন নির্যাতন করতেন আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকার। এ ঘটনায় রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে তোলপাড় শুরু হয়। শিক্ষার্থীদের যৌন হয়রানি করার ঘটনায় অভিভাবকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। পড়াশোনার সুষ্ঠু পরিবেশের স্বার্থে কর্তৃপক্ষ যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুরাদ হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে, তার নিশ্চয়তা চান অভিভাবকরা।

আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া
  • ২৫ মার্চ ২০২৬
ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence