ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ

২৫ মার্চ ২০২৬, ০১:২৯ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ PM
খেলার মাঠ

খেলার মাঠ © সংগৃহীত

দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ করতে হবে এবং তা নিয়মিত খেলাধুলার কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে আশপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠ উন্মুক্ত রাখতে হবে।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত ওই পত্রে নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬