অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালি

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালি © সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। নিহত রনজিত ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের ছেলে ও বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, ইহসান ও মশিউর রহমান।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি দাঁড়িয়ে দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে ওঠার পরপরই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করে।

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিত ও বালি দোহাজারী শ্রীশ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় ওঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬