কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সাজন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব

কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সাজন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব © সংগৃহীত

নেত্রকোনার মদনে কলেজে যাওয়ার পথে একাদশ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় সাজন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত সাজন মিয়া নেত্রকোনার মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি পার্কের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাসা থেকে কলেজে যাওয়ার সময় বখাটে যুবক সাজন তার পথ রোধ করে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে জোরপূর্বক দেওয়ান বাজার রোডের একটি দোকানে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়।

পরে সাজনের একজন সহযোগী দোকান বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ওই দোকানে কলেজছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে সাজন। পরে ঘটনাটি পরিবারকে জানায় কলেজছাত্রী। পরদিন সাজনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন কলেজ ছাত্রীর মা। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence