জুলাই নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রে ‘পার্সেন্টেজ’ দাবি: ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত

৩১ মার্চ ২০২৬, ১১:২৮ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ AM
মো. মশিউর রহমান

মো. মশিউর রহমান © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রের বাজেট থেকে নির্মাতাদের কাছে ‘পার্সেন্টেজ’ দাবি করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) চিত্রগ্রাহক মো. মশিউর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর ডিএফপির মহাপরিচালকের কার্যালয়ে অন্তত সাতজন নির্মাতা আহত হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মো. মশিউর রহমান নামের ওই চিত্রগ্রাহককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ডিএফপি।

অভিযোগ উঠে, নির্মাতারা বাজেটের ৪০ শতাংশ পর্যন্ত ‘পার্সেন্টেজ’ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করলে মশিউর রহমান রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে ডেকে আনেন এবং তাদের মাধ্যমে নির্মাতাদের ওপর হামলা করান।

ভুক্তভোগী নির্মাতা ও প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ডিএফপির অর্থায়নে জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থ ছাড় হওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্মাতাদের বারবার ঘোরানোর পর ৩০ মার্চ অর্থছাড়ের দিন ধার্য করা হয়। চেকগুলো তখন মশিউর রহমানের কাছে ছিল।

হামলার ঘটনায় আহত হয়েছেন আবদুর রহমান, মো. গোলাপ শাহ, মুশফিকুর রহমান, রিয়াদুল হাসান, মাহবুব হোসেন, মিনহাজুর রহমান ও নাসিফ আমিন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাতও হয়েছে।

এ ঘটনায় নির্মাতা মুশফিকুর রহমান বাদী হয়ে রমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে জানান, তিনি ৩০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের দ্বিতীয় তলায় পূর্বনির্ধারিত সাক্ষাতকারের উদ্দেশ্যে উপস্থিত হন। তিনি এবং তার সহযোগী সংস্কৃতিকর্মীরা “জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক তথ্যচিত্রের জন্য সরকারি অনুদান গ্রহণের জন্য গিয়েছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ওই অফিসে উপস্থিত ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমান তাদেরকে হুমকি-ধমকি দিয়েছেন এবং অনুদান প্রদান না করার জন্য অধিদপ্তরের ডিজিকেও চাপ প্রয়োগ করেছেন। তিনি ও তার পরিচিত ছাত্রদল নেতা আতিকুর রহমান সহ অন্যরা উপস্থিতদের অফিস থেকে চলে যেতে বা মারধরের হুমকি দেন। এছাড়া, ঘটনাস্থলে স্থাপিত সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং সরকারি আসবাবপত্রের ক্ষতি করার অভিযোগও রয়েছে।

নির্মাতা জানান, ছাত্রদল নেতা আতিকুর রহমান, আবদুল হান্নান মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম দিদার, আসাদুল ইসলাম, জীবন আহমেদসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জন তাদের ওপর হামলায় অংশ নিয়েছেন।

ডিএফপির মহাপরিচালক (চলতি দায়িত্ব) খালেদা বেগম এক অফিস আদেশে বলেছেন, ‘৩০ মার্চ ২০২৬ তারিখে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরাসরি জড়িত থাকার কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারা অনুযায়ী চিত্রগ্রাহক মো. মশিউর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9