তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

৩১ মার্চ ২০২৬, ০১:৩২ PM
মানববন্ধনে এলাকাবাসী

মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

গ্রামের হাজারের অধিক বাসিন্দা একটি রাস্তা দিয়েই যেতেন ফসলি জমিতে চাষাবাদ করতে। কিন্তু গত ২ মাস আগে হঠাৎই গ্রামের তিনটি প্রভাবশালী বংশ মিলে সরকারি রাস্তার ওপরেই দেয় তারের বেড়া। এতে ফসলি জমিতে চাষাবাদে ও গ্রামের গোরস্তানে যেতে পারছেন না গ্রামবাসী। সরকারি রাস্তা উন্মুক্ত করার দাবি করতে গেলে উল্টো গ্রামবাসীকেই হুমকি ও ভয়ভীতি দেখায় প্রভাবশালীরা। এমন অবস্থায় রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন ওই গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

এমন ঘটনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের। সোমবার (৩০ মার্চ) বিকেলে নামোচাকপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নামোচাকপাড়া ও উপর চাকপাড়া মিলে একটিমাত্র গোরস্তান। কিন্তু উপর চাকপাড়া গ্রামের ধ্যাইড়, তাই, ভুলকি—এই তিনটি বংশ মিলে গোরস্তান ও মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে তারের বেড়া দিয়েছি। এমন অবস্থায় ফসলি জমিতে চাষাবাদ করতে যেতে পারছেন না গ্রামের কৃষকরা। চরম ভোগান্তিতে পড়লেও উল্টো হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। অবিলম্বে রাস্তা উন্মুক্ত করার দাবি জানান কৃষকরা।

বক্তারা আরও বলেন, কয়েক দিন আগে তারের বেড়া কে বা কারা ভেঙে ফেলে। কিন্তু পুরো গ্রামবাসীর নামে থানায় মিথ্যা বানোয়াট হয়রানিমূলক অভিযোগ করেছে উপর চাকপাড়া গ্রামের ওই তিনটি বংশ। মানুষ মারা না যাওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়া হবে না বলে জানিয়েছে তারা। এমনকি রাস্তা দিয়ে যেতে গেলে হত্যার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে নামোচাকপাড়া গ্রামের বাসিন্দারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নামোচাকপাড়া গ্রামের কৃষক জেনারুল ইসলাম, মো. হায়াত আলী, ইব্রাহিম আলী, সাইফুল আলী, নামোচাকপাড়া জামে মসজিদের ইমাম পলাশ আলী, গৃহবধু সুমি খাতুন। এসময় গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম সাকিল হাসান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬