ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত

৩১ মার্চ ২০২৬, ০১:২৭ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের একটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনটির ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।’

এতে আরও বলা হয়, শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬