গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ডুয়েট শিক্ষকসহ ২ জনের

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা

ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা © সংগৃহীত

গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির রবীন্দ্রনাথ সাহার ছেলে। এছাড়াও নিহত পাঠাও চালক মো. দিদার নারায়ণগঞ্জের আড়াইহাজার বড়বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটি ফ্লাইওভার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে পাঠাও মোট্যরসাইকেলগে গাজীপুরগামী ডুয়েট শিক্ষক টঙ্গীর চেরাগ আলী অতিক্রম করলে দ্রুত ঢাকাগামী প্রভাতীবনশ্রীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা (৩২) ও পাঠাও চালক মো. দিদার (৪২) নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাহা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাতীবনশ্রী বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence