সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শুক্রবার দিবাগত রাতে ইয়াবা জব্দ করা হয়।

সাতক্ষীরা র‌্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক আজ বেলা ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ হোসেন (৪৫)।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনস্থ একটি দোতলা বিল্ডিং এর পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এ সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ৬ চাকার ট্রাক (গাড়ি নং- চট্ট মেট-ট- ১১-০৯৭৫) এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকাসহ জব্দতালিকা মূলে উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১কোটি ১লাখ ৫০হাজার টাকা।

জব্দকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬