ছাত্রীর অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে, ৩ যুবক কারাগারে

২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আটক তিন যুবক

আটক তিন যুবক © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্কের বাথরুমে কলেজছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা যুবকের ভিডিও ধারণ করে দুই বন্ধু। পরে সেই ভিডিও ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা শুরু করে তারা। টাকা না পেয়ে সেই ভিডিও পরিচিত অনেকের কাছে পাঠায় তারা। এমন অভিযোগে ওই তিনজনকেই আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ। 

সোমবার(২২ জানুয়ারি) ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আটপাড়া উপজেলার দেবীদ্বার গ্রামের ছেলে রোদ্র তালুকদার, মোহনগঞ্জের বড়কাশিয়া গ্রামের সাজিত মিয়া ও একই উপজেলার পানুর গ্রামের হাজী রহমানের ছেলে ছাব্বির মিয়া। ওই তিনজন একে অপরের বন্ধু। তিনি শহরের একটি কলেজে অধ্যয়নরত।

পরে সোমবার ওই তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close