চলন্ত ট্রেনে ছাত্রীকে ধর্ষণ

১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
অভিযুক্ত আক্কাছ গাজী

অভিযুক্ত আক্কাছ গাজী © সংগৃহীত

চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্স আক্কাছ গাজী আলীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট রেলওয়ে পুলিশ।

ধর্ষনের ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, রাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুল বশত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী ‘লালমনি এক্সপ্রেসে’ উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই অ্যাটেনডেন্ট তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল সাড়ে আটটার দিকে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence