ঢাবির হলের সামনে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

২৭ ডিসেম্বর ২০২৩, ১০:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ঢাবির হলের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাবির হলের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের মাঝ রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হলে তা বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে এ এফ রহমান হলের সামনে হঠাৎ পরপর ৪টি শব্দ হয়। মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। তারা বলেন, বিপরীত পাশের রাস্তায় চলমান একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে নীলক্ষেত-নিউমার্কেটের দিকে পালিয়ে যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। কেউ আহত হয়নি। দুর্বৃত্তরা দূর থেকে মেরে পালিয়েছে। সিসিটিভি পর্যবেক্ষণের পর বাকিটা জানা যাবে।

ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬