চট্টগ্রামে যুবলীগ নেতার ভাইকে হত্যা

২৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মো. আলমগীর

মো. আলমগীর © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)। রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সোনাইছড়ি গামারিতলা এলাকার মৃত আফাজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের ছোটভাই।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি।

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close