এবার শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
শাহবাগে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শাহবাগে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যেই রাজধানীর শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ওই খবরে দুপুর ২টা ৪২ মিনিটে পলাশী ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে বিএনপির ডাকা ১১তম দফা অবরোধের শেষ দিন সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭-এর ইবনে সিনা হাসপাতালের সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close