সহযোগী অধ্যাপক থেকে যেভাবে প্রতারণায় সাইদুল

০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM

© সংগৃহীত

ঢাকা মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন সাইদুল ইসলাম। চাকরি ছেড়ে 'ওয়েসিস নেটলিংক লিমিটেড' নামে জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান খোলেন। ভাষা শিক্ষার পাশাপাশি জাপানে পাঠানোর নামে তিনি শুরু করেন প্রতারণা। এ পর্যন্ত ৫০ ভুক্তভোগীর কাছ থেকে ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সাইদুল ওয়েসিস নেটলিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্রতিষ্ঠান থেকে এসএসডব্লিউ ও টিআইটিপি ক্যাটেগরিতে ওয়ার্কিং ভিসায় জাপানে লোক পাঠানো হয় বলে বিজ্ঞাপন দেন। কিন্তু তাঁর প্রতিষ্ঠান শুধু জাপানি ভাষা শিক্ষা দেওয়ার জন্যই লাইসেন্সপ্রাপ্ত।

তিনি জানান, জাপানে পাঠানোর জন্য রেজিস্ট্রেশন, ভিসা প্রক্রিয়াকরণ ফি, মেডিকেল ফিসহ অন্যান্য খরচ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। এভাবে ৫০ জনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নিয়েছেন। তাদের দুই মাসের মধ্যেই জাপানে পাঠানোর কথা। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে টালবাহানা শুরু করেন সাইদুল। ভুক্তভোগীরা অভিযোগ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬