অপহরণ করে চাঁদা আদায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি জবির ২ ছাত্রের

১৬ আগস্ট ২০১৮, ১২:১৪ PM

© ফাইল ফটো

এক দোকান কর্মচারীকে অপহরণ করে চাঁদা আদায় করার অভিযোগে দায়েরকৃত মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানো হয়।

দুই আসামি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নবম ব্যাচের গণিত বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম রিয়াদ (২২) ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দশম ব্যাচের ছাত্র নূর-ই-আলম নিশান (২১)।

তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক মওতুত হাওলাদার জানান, এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মামলার তথ্য বলছে, আবু সাহেদুল ইসলাম নামের এক দোকান কর্মচারী মালামাল কেনার জন্য গত বৃহস্পতিবার সদরঘাটে আসেন। তার কাছে ছিল ২ লাখ ৭২ হাজার টাকা। কেনাকাটা শেষে তিনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আসেন, তখন অজ্ঞাত কিছু লোক তাকে রাস্তা থেকে অপহরণ করে আটকে রাখেন।  পরে সাহেদুলের মালিক রওশন পারভেজের কাছে চাঁদা চান। এ ঘটনায় রওশন পারভেজ বাদী হয়ে সেদিনই কোতোয়ালি থানায় মামলা করেন।

১০ আগস্ট রিয়াদ ও নিশান নামের দুই ছাত্রকে আদালতে হাজির করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতকে সেদিন পুলিশ জানায়, বৃহস্পতিবার সাহেদুলকে অপহরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাণিজ্য বিভাগের দক্ষিণ-পূর্ব কোণের চিপা গলিতে নিয়ে মারধর করে সাহেদুলের মালিক রওশন পারভেজের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে বাদীকে আসামিরা বিকাশ নম্বর দেন।  সেই নম্বরের সূত্র ধরে দুজনকে নাসির উদ্দিন সরদার লেক থেকে গ্রেপ্তার করা হয়।  পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১২ আগস্ট রিয়াদ ও নিশানকে আদালতে হাজির করে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানায় পুলিশ।  সেদিন পুলিশ আদালতকে জানিয়েছে, ভুক্তভোগী দোকানের কর্মচারী সাহেদুলকে সেদিন বিশ্ববিদ্যালয়টির নবম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের ছাত্র খালিদ হাসান অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যান।  এ ঘটনায় তার সহযোগী হিসেবে জড়িত ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র মঞ্জুর আহমেদ মিলন, দশম ব্যাচের ফিন্যান্স বিভাগের মোবারক হোসেন (২২), দশম ব্যাচের গণিত বিভাগের আকাশ (২২) এবং ১২তম ব্যাচের উদ্ভিদবিদ্যা বিভাগের সৌরভ (২১)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান বলেন, অপহরণ ও চাঁদা আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানান, এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে দুজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোন দুই ছাত্র, তাদের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে দোষী ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬