ভোরে মিরপুর আবাসিক এলাকায় বাসে আগুন

১৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ভোরে মিরপুর আবাসিক এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়

ভোরে মিরপুর আবাসিক এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় © টিডিসি ফটো

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর আবাসিক এলাকার ৬ নম্বর সেকশনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের আজানের পরপর বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলী এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কেউ আহত বা দগ্ধ হননি বলেও জানান তিনি।

কখনো ভোরে, কখনোবা দুপুরে, আবার কখনো রাতে—বাসে আগুন দেওয়ার ঘটনা কিছুতেই থামছে না। বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সারা দেশে এমন ঘটনা অন্তত পাঁচটি। এর মধ্যে রাজধানী ঢাকাতেই গতকাল রোববার তিনটি বাসে আগুন দেওয়া হয়। 

সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬
বেরোবির দেয়ালে জয় বাংলা লিখন, ৯ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতি…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে ১৫৩২ জনের এনসিপিতে যোগদান
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬