দেশে সড়ক দুর্ঘটনায় বছরে ঝরছে ২৫ হাজার মানুষের প্রাণ

২১ অক্টোবর ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব © সংগৃহীত

বাংলাদেশে বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ২৪ হাজার ৯৫৪ জন মানুষ। ফলে বছরে সড়ক দুর্ঘটনাজনিত কারণে দেশে জিডিপির ক্ষতি হচ্ছে ৫ দশমিক ৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এমনি তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সড়ক আইন ও বিধি অনুযায়ী দুর্ঘটনায় হতাহত সব নাগরিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ই-ট্রাফিকিং সিস্টেম চালু করা গেলে সড়কে দুর্ঘটনা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ, আহত রোগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।

আরও পড়ুন: বাঁচানো গেল না বিশ্ববিদ্যালয় ছাত্রী তুলীকে

তিনি বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানির তথ্য মিলেছে। অন্যদিকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সড়কে প্রতিদিন ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটছে। এ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৩৬০ জন মানুষের প্রাণহানি হচ্ছে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ আহত হচ্ছেন। এছাড়াও প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ছে। এরমধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু। 

তিনি আরও বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিআরটিএ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ে রোড সেফটি ইউনিট গঠিত হলেও দুর্ঘটনা প্রতিরোধে সরকারের তেমন কার্যক্রম নেই। সড়ক পরিবহন মন্ত্রনালয়ে প্রতি বছর ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ থাকলেও সড়ক দুর্ঘটনা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় কোনো বাজেট নেই। ফলে প্রতি বছর সড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছেই।’

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ মানুষ নিহত হয়। এরমধ্যে বাংলাদেশে মারা যায় ২৪ হাজার ৯৫৪ জন। এছাড়া বাংলাদেশে সড়ক দুর্ঘটনাজনিত জিডিপির ক্ষতি ৫ দশমিক ৩ শতাংশ বলছে সংস্থাটি।

নিখোঁজ ১৬ জেলেদের ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence