স্কুলছাত্রের লাশের পাশে চিরকুট, ‘স্যরি মা, আই লাভ ইউ’

২০ অক্টোবর ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
নীলফামারীতে রাসেল ইসলাম নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নীলফামারীতে রাসেল ইসলাম নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নীলফামারীতে রাসেল ইসলাম রানা (১৬) নামে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাসেল এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলে। রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

জানা গেছে, রাসেল মানসিক রোগী ছিল। বিকেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। পরে বাসার লোকজন ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: বারান্দায় মায়ের লাশ, ঘরে হাত বাঁধা শিশু

চিরকুটে লেখা রয়েছে, ‘পারিবারিক আর মানসিক চিন্তায় নিজের জীবন দিতাছি, কাউকে দোষারোপ করবেন না। আমার মৃত্যুতে যেন বাবা না কাঁদে। মা ছোট ছেলেকে মানুষ করিও। আমার জন্য তোমাদের ক্ষতি হলো। সরি মা (আই লাভ ইউ) মা। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার কাছে কিছু ব্যক্তি টাকা পাবে, টাকাগুলো সবাইকে দেবেন।’

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চিরকুট পাওয়া গেছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
উপাচার্য ছাড়া চলছে ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ…
  • ১১ এপ্রিল ২০২৬
close