ছিনতাইকারীর হামলার শিকার আইসিইউতে থাকা কলেজছাত্রের মৃত্যু

০৩ অক্টোবর ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪)

রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) © টিডিসি ফটো

রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় গত ১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) মারা গেছেন। আজ মঙ্গলবার (০৩ অক্টোবর ) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহিত নিশাদ আকরামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, নিশাদ বন্ধুর উপকার করার জন্য বন্ধুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে ভোর ৫টায় মেসে ফেরার সময় ছিনতাইকারীরা তার মাথা ফাটায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৬ দিন আইসিইউতে থাকার পরে চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়।

অধ্যক্ষ আরও বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক হৃদয়দাহী ও আমাদের জন্য কষ্টের। এ ধরনের ঘটনা যেন আমাদের শান্তির শহর রাজশাহীতে আর না ঘটে। লক্ষাধিক শিক্ষার্থীর যেখানে বসবাস, রাত-বিরাতে কোচিং প্রাইভেটের জন্য শিক্ষার্থীর চলাফেরা যেখানে, ‍সেখানে এ ধরনের ঘটনার শিকার কেউ যেন আর না হয়। আমি অভিভাবক হিসেবে রাজশাহী কলেজের এমন মেধাবী শিক্ষার্থী হারিয়ে খুবই শোকাহত। তার বাবা-মার জন্য যেমন বেদনাদায়ক আমাদের জন্যও তেমন বেদনাদায়ক। রাজশাহী কলেজের পক্ষ থেকে আমারা অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানাই।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে। হামলা ও ছিনতাইয়ের মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close