পদ হারালেন মাদকসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
মাদকসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান

মাদকসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান © সংগৃহীত

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পদ হারিয়েছেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (২৮)। রোববার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুর স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংগঠন পরিপন্থী ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ মেহেদীকে আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছয় হাজার ২০০ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার মেহেদী মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রী বল্লভপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মেহেদী কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

আরো পড়ুন: ছাত্রলীগের ‘অতর্কিত’ হামলায় হাসপাতালে ছাত্রদলের ৫ নেতা

মেহেদীর বাড়ি শ্রী বল্লভপুর এলাকায়।  নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরের ৫ নভেম্বর কুমিল্লায় অস্ত্রবাজির ঘটনায় জড়িত ছিলেন মেহেদী। তার ছবি ও ভিডিও ভাইরাল হলেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তাকে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, মেহেদীর বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence