মেডিকেলের প্রশ্নফাঁস: আইডিয়ালের সেই শিক্ষক বরখাস্ত

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ফটো

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভরনিং বডির শিক্ষক প্রতিনিধি মাকসুদা মালাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে মাকসুদা মালাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। 

মাকসুদা আক্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতির সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি সূত্র জানিয়েছে, আইডিয়ালের শিক্ষক প্রতিনিধি মালা তার মেয়ে ইকরাকে মেডিকেলে ভর্তি করিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় আরো ৯ শিক্ষার্থীকেও একইভাবে ভর্তি করিয়েছেন। 

মাকসুদাকে সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে। চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে। 

ট্যাগ: মেডিকেল
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close