বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেফতার

২৯ আগস্ট ২০২৩, ০২:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
উত্তরা পশ্চিম থাউত্তরা পশ্চিম থানা

উত্তরা পশ্চিম থাউত্তরা পশ্চিম থানা © ফাইল ফটো

বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়ার কথা বলে টানা দুদিন এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা। মঙ্গলবার (২৯ আগস্ট) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার চীনা নাগরিকের নাম জি সেন (৫৮)। তার সহযোগী হীরা চাকমা (২৫)। ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

পুলিশ জানায়, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। গ্রেফতার চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিল হীরা চাকমা। 

ফাঁদে ফেলে ছাত্রীকে গত শুক্রবার রাতে জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যায় হীরা চাকমা। সেখানে ছাত্রীকে ধর্ষণ করে জি সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জি সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবার ধর্ষণ করা হয় তাকে।

ওসি জানান, কলেজছাত্রীর অভিযোগ, তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলে আটকে রেখে ধর্ষণ করেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence