দুধে বিষ মিশিয়ে ছেলেকে পান করিয়ে মায়ের আত্মহত্যা

১০ আগস্ট ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স

উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স © ফাইল ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলেকে দুধে বিষ মিশিয়ে পান করানোর পর সেই দুধপান করে আত্মহত্যা করেছেন মা। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অটোরিকশা চালক রুবেল হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (২৮) ও তার একমাত্র ছেলে ফয়সাল ইসলাম হৃদয় (৮)। হৃদয় স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, রুবেলের দ্বিতীয় বিয়েসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রোজিনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যায় হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়ি এলে মা তাকে দুধে বিষ মিশিয়ে দুধপান করায়। এরপর নিজেও সে দুধপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে। রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে বরিশাল যাওয়ার পথে রোজিনার মৃত্যু হয়। 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু হৃদয়কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির মা রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close