চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসে প্রাণ গেল যুবকের

১৪ জুলাই ২০২৩, ০২:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসে প্রাণ গেল যুবকের

চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসে প্রাণ গেল যুবকের © সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। সেখানে দুই বাসের চাপায় তিনি মারা গেছেন। এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে বাইক যোগে কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। ভাড়ায় চালিত মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন মনিরুজ্জামান। এই ঘটনায় মোটরসাইকেলচালক সামান্য আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের সন্তান। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান মারা যান।

তিনি আরও বলেন, মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে মোটরসাইকেলযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: দাদার ঘর ঠিক করতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬