নৌকাডুবির পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, নিখোঁজ দু’জন

০৬ জুলাই ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কংস নদে নৌকাডুবির ঘটনার পর স্থানীয়দের ভিড়

কংস নদে নৌকাডুবির ঘটনার পর স্থানীয়দের ভিড় © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর মাহাবুব আলম (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছেন জেলেরা। বৃৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে নদের দুর্গাপুর উপজেলার দেওটুকোন গোদারাঘাটের পূর্বপাশে জেলেদের জালে লাশটি আটকা পড়ে।

মাহাবুব আলম দুর্গাপুর উপজেলার পশ্চিম দেওটুকোন গ্রামের মাজহারুল ইসলামের ছেলে এবং পূর্বধলার কালডোয়ার সচিব বাড়ি সংলগ্ন একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় আরও দু’জন নিখোঁজ রয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাডুবির ঘটনায় এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, পূর্বধলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ আলীর ছেলে সোহেল মিয়া (১৮) ও দুর্গাপুর উপজেলার দেওটুকোন গ্রামের আবুবক্কর ছিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫)।

তিনি আরো বলেন, বুধবার (৫ জুলাই)  দিবাগত রাত ১০টার দিকে ময়মনসিংহ থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসেছে। তাঁরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদের মুচারবাড়ি গোদারা ঘাট পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ১০-১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল, মাহাবুব, স্বপন মিয়া ও এনায়েত উল্লাহ নিখোঁজ হন। এরমধ্যে এনায়েতকে ঘটনার পরপরই জীবিত উদ্ধার করা হয়।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬