জামালপুর

বিদ্যালয় থেকে ফেরার পথে ধর্ষণের শিকার শিশু

০৮ জুন ২০২৩, ১২:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
অভিযুক্ত মোতালেব মিয়া

অভিযুক্ত মোতালেব মিয়া © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৫জুন) যদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

ঘটনায় অভিযুক্ত হলেন বকশীগঞ্জ উপজেলার কামালপুর যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া(৫৫)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সেদিন বিদ্যালয় বন্ধ ছিল সেটা না জেনে শিশুটি স্কুলে যায়। পরে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তাকে (শিক্ষার্থীকে) মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে  শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয় স্থানীয়রা। পরে স্থানীয়'রা ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে ধর্ষকের বিচার দাবি করে। 

এ বিষয়ে কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার বিকালে  তারা আমার কাছে এসেছিল। আমি  আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান  ফোনে বিষয়টি আমাকে জানান। আমরা ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

ঢাবিতে প্রথম হল হিসেবে অনলাইন পেমেন্ট চালু করল শেখ মুজিবুর …
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬