রাজধানীতে বিবস্ত্র অবস্থায় নারী-পুরুষের লাশ উদ্ধার

০৭ জুন ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
রাজধানীতে নারী-পুরুষের লাশ উদ্ধার

রাজধানীতে নারী-পুরুষের লাশ উদ্ধার © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের থানার এলেনবাড়ি এলাকায় সরকারি স্টাফ কোয়ার্টারের গ্যারেজে একটি গাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, দেলোয়ার হোসেন মোল্লা (৫৩)। তিনি একটি সরকারি অফিসের অফিস সহায়ক ছিলেন। অপরজন মৌসুমী আক্তার রানি (৪২), তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজের ভেতরে একটি সেডান গাড়িতে এ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। 

এইচএম আজিমুল হক জানান, বিবস্ত্র অবস্থায় প্রাইভেটকার থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দেলোয়ার পঞ্চাশোর্ধ্ব আর রানী চল্লিশোর্ধ্ব নারী। নিহত দেলোয়ার এসএসএফের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। মরদেহ দুটি প্রাইভেটকারেই ছিল। বর্তমানে তাঁদের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যে গাড়ি থেকে লাশটি পাওয়া গেছে, সেটি দেলোয়ারের বলেই জানা গেছে। তার সঙ্গে যে নারীর লাশ পাওয়া গেছে, তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কী করে তাদের মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: স্ত্রীর দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত বেরোবি কর্মকর্তা

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী ভোরে গণপূর্তের স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৪-০৭২৫) দেখতে পান লোকজন। গাড়িটির ইঞ্জিন চালু ছিল। লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর লাশ দেখতে পান। 

শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু লাশসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন দেন। তেজগাঁও থানা-পুলিশ সূত্র জানায়, গাড়ির ভেতরে একাধিক বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬