কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

২৯ মে ২০২৩, ০৬:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থী রিয়াদ খান (১৬) নামে নিহত হয়েছে। রবিবার (২৮ মে) রাতে সোয়া ১২টায় উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রিয়াদ বীর হাজীপুর গ্রামের স্বপন খানের ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

স্থানীয়রা জানান, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন তার চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করত। রবিবার রাতে এ নিয়ে নিহতের বাবা স্বপন খানের সঙ্গে বোনের পরিবারের লোকদের বাগবিতণ্ডা হয়। এ সময় রিয়াদ ঝগড়া থামাতে গেলে তার বেয়াই রবিউল হক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা আরও জানান, গতকালই শেষ পরীক্ষা ছিল রিয়াদের। তবে রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে খুনের শিকার হন তিনি। এ ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তার আগেই অভিযুক্ত রবিউল হক পালিয়ে যায়।  

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত রবিউল হক ঘটনার পরই পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬