এক দড়িতে ঝুলছিল দুই বন্ধুর মরদেহ

১৬ মে ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
দুই বন্ধুর লাশ উদ্ধার

দুই বন্ধুর লাশ উদ্ধার © সংগৃহীত

গাজীপুরের মৌচাকে এক দড়িতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জামালপুর জেলার পাঁচবাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ ও একই জেলার ফয়াদিয়াচর গ্রামের হেলালের ছেলে মনির হোসেন। 

মঙ্গলবার (১৬ মে) সকালে আইচ মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা দুই বন্ধু আইচ মার্কেট এলাকায় ভাড়া থেকে সিলভিয়া নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও পরিবার জানায়, সোমবার (১৫ মে) বিকেল থেকেই নিখোঁজ ছিল দুই বন্ধু। রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি করে পরিবার। মঙ্গলবার সকালে আইচ মার্কেট এলাকায় গাছে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে নাচায় ক্ষিপ্ত হয়ে দু’ভাইকে কুপিয়ে হত্যা

পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬