কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ AM
রোমেরো

রোমেরো © সংগৃহীত

মারাত্মক চোটে পড়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ক্রিস্তিয়ান রোমেরো। ফলে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চত হয়ে পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজ দলের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে চোটে পড়েন তিনি। টটেনহ্যাম হটস্পারের এই অধিনায়ককে যখন মাঠ থেকে তুলে নেওয়া হয়, তখন তার চোখে ছিল অশ্রু এবং চোখেমুখে যন্ত্রণার স্পষ্ট ছাপ।

মাঠে দুই খেলোয়াড়ের সংঘর্ষের পর দুজনেই কিছুক্ষণ পড়ে থাকেন। এরপর উঠে দাঁড়ালেও রোমেরো দ্রুতই বদলি নামানোর ইশারা করেন। যন্ত্রণায় জার্সি কামড়ে ধরে কয়েক কদম খুঁড়িয়ে হাঁটার পর হাঁটুতে ভর দিয়ে নিচু হয়ে পড়েন তিনি। সতীর্থরা সান্ত্বনা দিতে এগিয়ে এলেও রোমেরোর চোখের জল থামেনি। মাঠ ছাড়ার সময় হতাশায় জার্সিতে মুখ ঢেকে ফেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। 

চোটের ধরন বা তীব্রতা নিয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও রোমেরোর প্রতিক্রিয়া দেখে ধারণা করা হচ্ছে এটি বেশ গুরুতর। ঘটনার গুরুত্ব বুঝে ম্যাচের ধারাভাষ্যকারও মন্তব্য করেন, “মনে হচ্ছে, এটা বড় কোনো সমস্যা, তার ক্লাবের জন্য তো বটেই, দেশের জন্য সামনের সময়টায় আন্তর্জাতিক ফুটবলেও।”

ম্যাচ শেষে টটেনহ্যামের নতুন কোচ রবের্তো দে জের্বি রোমেরোর এই চোট পাওয়াকে ‘খুবই বাজে’ বলে অভিহিত করেছেন। তবে এর গভীরতা সম্পর্কে তিনি তখন পর্যন্ত নিশ্চিত ছিলেন না। কোচ বলেন, “সামনের কদিনে দেখতে হবে আমাদের… আশা করি, এটা বড় কোনো সমস্যা হবে না, কারণ আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ফুটবলার এবং মৌসুমের শেষ পর্যন্ত তাকে আমাদের প্রয়োজন নিজেদের লক্ষ্য অর্জন করতে।”

বর্তমানে প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে রোমেরোর ক্লাব টটেনহ্যাম। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে ৩২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে নেমে গেছে। ক্লাবের এই সংকটময় মুহূর্তে এবং সামনে বিশ্বকাপ ফুটবল থাকায় রোমেরোর এই চোট আর্জেন্টিনার জাতীয় দল ও ক্লাব—উভয় শিবিরের জন্যই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি কারও সাহায্য ছাড়াই মাঠ ছাড়তে পেরেছেন, তবে তার শরীরী ভাষা ভক্তদের মনে শঙ্কার কালো মেঘ জমিয়ে দিয়েছে।

আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
আনচেলত্তিকে ব্রাজিলের প্রেসিডেন্টের খোঁচা—‘কী লজ্জা! বিমানে…
  • ১৪ জুলাই ২০২৬
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence