পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল

১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ AM
বাংলা নববর্ষে বিশেষ অফার দিয়েছে টেলিটক

বাংলা নববর্ষে বিশেষ অফার দিয়েছে টেলিটক © ফাইল ছবি

পুরোনো বছরের ক্লান্তি, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দের আগমণের দিনে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক।

নতুন অফারের আওতায় স্বল্পমূল্যে মাত্র ৫৩ টাকায় ইন্টারনেট, মিনিট ও এসএমএসের বান্ডেল কেনার সুযোগ দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পোস্টটিতে বলা হয়েছে, বাংলা নববর্ষের আনন্দ আরও বাড়িয়ে দিতে টেলিটক নিয়ে এলো মেগা কম্বো অফার! মাত্র ৫৩ টাকায় পাচ্ছেন ৩.৩৩ জিবি ইন্টারনেট, ৩৩ মিনিট ও ৩৩ এসএমএস।

আরও পড়ুন: এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?

এ অফারের মেয়াদ থাকবে ১৪ দিন। এটি পেতে ডায়াল করতে হবে *১১১*১৪৩৩#। এ ছাড়া ৫৩ টাকা রিচার্জ করলেও এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এ অফার গ্রহণ করা যাবে মাত্র তিন দিন ১৪ থেকে ১৬ এপ্রিল।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬