শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো

০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে ডাকা সভা শেষ হয়েছে। বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা বিকেল সাড়ে ৫টার পর শেষ হয়। সভায় বদলি সফটওয়্যার নিয়ে নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক ইউনুছ ফারুকীসহ টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কারণে নতুন করে চুক্তি করতে হবে। চুক্তি না করলে বিষয়টি নিয়মবহির্ভূত হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে চুক্তি করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র বলছে, নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে সফটওয়্যারে নতুন করে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। এজন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। নতুন চুক্তি হওয়ার পর সফটওয়্যারে কর্মচারী এবং প্রতিষ্ঠানপ্রধানদের যুক্ত করে সফটওয়্যার আপডেট করা হবে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি নিয়ে আয়োজিত সভা ফলপ্রসু হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন করে চুক্তির কাজ শেষ করে শিক্ষকদের তথ্য সফটওয়্যারে ইনপুট দেওয়া শুরু হবে।’

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950