নকলে বাধা দেয়ায় শিক্ষকের মাথা ফাটালেন এসএসসি পরীক্ষার্থীরা

১০ মে ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
শিক্ষক মো. আবু সাঈদ

শিক্ষক মো. আবু সাঈদ © সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় নকলে বাধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসির গণিত পরীক্ষার পর মঙ্গলবার (০৯ মে) দুপুরে উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ (৪৫) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

আবু সাঈদ বলেন, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিল। আমি তাদের কোনো প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দিইনি। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগতসহ ৮-১০ জন আমার পথরোধ করে হামলা চালায়। তারা এ সময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।’

আরও পড়ুন: ফুল-কলম নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদের মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূঁইয়াকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence