রাজধানীর মাদ্রাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ভাই নিখোঁজ

০৫ মে ২০২৩, ১০:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
আসাদুজ্জামান

আসাদুজ্জামান © টিডিসি ফটো

ঢাকার কামরাঙ্গীর চর মাতবর বাজারের জামিয়াতু বিলাল বিন রাবাহ (রাঃ) আল ইসলামিয়াহ মাদ্রাসা থেকে মো. আসাদুজ্জামান নামে ১২ বছর বয়সী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৪ মে ২০২৩ (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মাদ্রাসা কতৃপক্ষ। নিখোঁজ আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরানের ছোট ভাই।

ইমরান বলেন, আমি ছুটিতে গ্রামের বাড়ি গাইবান্ধায় ছিলাম৷ মাদরাসা খোলার সুবাদে ছোট ভাইকে ঢাকায় পাঠিয়েছিলাম। গতকাল বিকেল হঠাৎ মাদরাসা থেকে জানতে পারি আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। ভাবলাম সে মনে হয় আমার হলে আসছে। পরে জহুরুল হক হলে খোঁজ নিয়ে দেখলাম সে এখানে আসেনি। এদিকে রাত পেরিয়ে সকাল হলেও আমার ভাইকে খুঁজে পাইনি।

জিডি করা প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকা আসতেছি, এসেই থানায় জিডি করবো।

ইমরান জানান, আসাদের গায়ের রঙ শ্যামলা। সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিল। হারানোর সময় তার পড়নে ছিলো নীল রঙের পাঞ্জাবি ও পাজামা তার উচ্চতা আনুমানিক ৪' ৫"।

আরও পড়ুন: ৮ দিন ধরে নিখোঁজ দুই বছরের শিশু মাহিম।

মাদরাসায় দায়িত্বরত এক শিক্ষক বলেন, আমরা বিকেলে জানতে পারি আসাদকে পাওয়া যাচ্ছে না। পরে ভাবলাম সে হয়তো বড় ভাইয়ের হলে গেছে। কিন্তু পরে আমরা জানতে পারি সে সেখানেও যায়নি। পরে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে আশেপাশে খোঁজ নিতে থাকি। তবে এখনো আমরা তার খোঁজ পাইনি।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, নিন্মোক্ত ঠিকানা অথবা নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: কামরাঙ্গীর চর মাতবর বাজারের জামিয়াতু বিলাল বিন রাবাহ (রাঃ) আল ইসলামিয়াহ মাদরাসা 
অথবা, 01719072182 (ইমরান, ছেলের বড় ভাই)

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬