৮ দিন ধরে নিখোঁজ দুই বছরের শিশু মাহিম

১১ এপ্রিল ২০২৩, ০১:০৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
মাহিম

মাহিম © ফাইল ফটো

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা থেকে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাহিম নামের দুই বছরের এক শিশু। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন নিখোঁজের পিতা আজগর হোসেন। যার নিখোঁজ ডায়েরী নম্বর ১৯৮।

সোমবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়া প্রেসক্লাবে এসে নিখোঁজের পিতা আজগর হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি জানান। এর আগে গত রবিবার (২ এপ্রিল) আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় তার নানা মিরজল হোসেন মিঠুর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাহিম।

শিশু মাহিম গাইবান্ধা সদর উপজেলার গিদারী এলাকার আজগর হোসেনের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী ময়লাপট্রি এলাকার খোরশেদ আলমের ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে বসবাস করতো।

নিখোঁজ শিশুর পিতা আজগর হোসেন জানান, ঘটনার দিন তার শিশু পুত্র অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। হঠাৎ দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না ফেরায় তার মা তাকে নিয়ে আসতে যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়না। পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মুহাম্মাদ মিলন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬