#স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনা

দেশসেরা ঢাবি-ড্যাফোডিল-বুয়েট, শীর্ষ ২০-এ ১৩ সরকারি ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়

৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ PM
স্কোপাস-ইনডেক্সড প্রকাশনায় শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশের ঢাবি-ড্যাফোডিল-বুয়েট

স্কোপাস-ইনডেক্সড প্রকাশনায় শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশের ঢাবি-ড্যাফোডিল-বুয়েট © টিডিসি সম্পাদিত

স্কোপাস-ইনডেক্সড প্রকাশনায় গত তিন বছরের প্রকাশিত গবেষণা অনুযায়ী শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশের ঢাবি-ড্যাফোডিল-বুয়েট। এ ছাড়াও শীর্ষ ২০-এর তালিকায় দেশের ১৩ সরকারি ও ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ তালিকায় জায়গা করে নিয়েছে দুটি গবেষণা প্রতিষ্ঠানও। সম্প্রতি রিসার্চ হাবের স্কোপাস ডাটাভিত্তিক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই শীর্ষ তালিকা প্রণয়ন করা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী ৭৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ৪ হাজার ৩৭৫টি, সাইটেশন ৪৩ হাজার ৮৪০টি। এছাড়া আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের হার ৪৮ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ৭৫ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের সাইটেশন ৩৮ হাজার ৪৯৪টি ও প্রকাশনা ৩ হাজার ৭৬৩টি। আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের হার ৭৩ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৫৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে শীর্ষ তিন-এ।  প্রকাশনা ৩ হাজার ৩১টি, সাইটেশন ২৫ হাজার ৩৫৭টি এবং আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের হার ৪০ দশমিক ৪ শতাংশ। 

চতুর্থ অবস্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ২ হাজার ৯৫টি, সাইটেশন ৪১ হাজার ৩৮০টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫১ দশমিক ৪ শতাংশ। পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ২ হাজার ১৯২টি, সাইটেশন ২৮ হাজার ৭০টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৬ দশমিক ৪ শতাংশ। ষষ্ঠ অবস্থানে থাকা ব্র্যাক ইউনিভার্সিটির প্রকাশনা ২ হাজার ৮৪টি, সাইটেশন ২৪ হাজার ৮৬০টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৫ দশমিক ৫ শতাংশ। সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রকাশনা ২ হাজার ১১৭টি, সাইটেশন ২৭ হাজার ৪১২টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৯ দশমিক ৫ শতাংশ। 

১ হাজার ৯৬৩টি প্রকাশনা ও ২৮ হাজার ২০৪টি সাইটেশন অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ১ হাজার ৯৬৩টি, সাইটেশন ২৮ হাজার ২০৪টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৪ শতাংশ। নবম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রকাশনা ১ হাজার ৮৮৩টি, সাইটেশন ২৪ হাজার ৮২১টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৪২ দশমিক ৪ শতাংশ। এছাড়া দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ১ হাজার ৭০২টি, সাইটেশন ১২ হাজার ৫২৯টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৬৫ দশমিক ৭ শতাংশ। 

১১ তম স্থানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রকাশনা ১ হাজার ৬৩২টি, সাইটেশন ১৩ হাজার ২৭২টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৪৩ দশমিক ১ শতাংশ। শীর্ষ ১২ তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। তাদের প্রকাশনা সংখ্যা ১ হাজার ৫৯৭টি, সাইটেশন ১০ হাজার ৫৩০টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৩৬ দশমিক ১ শতাংশ।

১৩-তে অবস্থান করা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রকাশনা ১ হাজার ৫০৭টি, সাইটেশন ৯ হাজার ১০টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৪৮ দশমিক ৫ শতাংশ। এ তালিকার ১৪-তে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) প্রকাশনা ১ হাজার ৩৫১টি, সাইটেশন ২৩ হাজার ৪৬৫টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৮৩ দশমিক ৬ শতাংশ। ১৫ তম স্থানে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ১ হাজার ৪৫৯টি, সাইটেশন ১৭ হাজার ৯১৬টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। 

আরও পড়ুন: স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাবি

১ হাজার ৩৭৪টি প্রকাশনা ও ১৮ হাজার ৬১৯টি সাইটেশন নিয়ে ১৬-তে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৬ শতাংশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালিকার ১৭ নম্বরে অবস্থান করছে। প্রকাশনা ১ হাজার ৪০৬টি, সাইটেশন ১৪ হাজার ৩২২টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৬১ দশমিক ২ শতাংশ। এর পরেই রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যাদের প্রকাশনা সংখ্যা গত তিন বছরে ১ হাজার ৩৪৮টি, সাইটেশন ১২ হাজার ৬৫২টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। তালিকায় ১৯ ও ২০-এ অবস্থান করছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) । যথাক্রমে তাদের প্রকাশনা সংখ্যা ১ হাজার ১৭৫টি, সাইটেশন ১০ হাজার ১৮৯টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৬ শতাংশ এবং প্রকাশনা ১ হাজার ২৪৯টি, সাইটেশন ১৩ হাজার ৫৪৩টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৩৭ শতাংশ।

তবে ‘অল-টাইম স্কোপাস-ইনডেক্সড’ গবেষণা প্রকাশনায় শীর্ষ ১০ এর অবস্থান কিছুটা ভিন্ন। এতে ঢাবি তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও গত তিন বছরের তথ্য অনুযায়ী দুই-এ থাকা ড্যাফোডিলকে পেছনে ফেলেছে বুয়েট, তাদের অল-টাইম প্রকাশনা ১৩ হাজার ৮০৭টি। ৯ হাজার ২৪৫টি প্রকাশনা নিয়ে তৃতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তিন বছরের পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকাশনা সংখ্যা ৮ হাজার ০২১টি, অবস্থান চতুর্থ। এবং ৭ হাজার ৭৭৩টি প্রকাশনা নিয়ে ৫ম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে দেশের আরও পাঁচটি শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৬ হাজার ১৪৫টি সর্বমোট গবেষণা প্রকাশনা নিয়ে দেশের ষষ্ঠ অবস্থানটি ধরে রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর ঠিক পরপরই যথাক্রমে ৫ হাজার ৮৫২টি প্রকাশনা নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সপ্তম, ৫ হাজার ৮১৩টি প্রকাশনা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় অষ্টম এবং ৫ হাজার ৭০৫টি প্রকাশনা নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) নবম অবস্থানে রয়েছে। এই তালিকার দশম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যাদের সর্বমোট স্কোপাস-ইনডেক্সড প্রকাশনার সংখ্যা ৪ হাজার ৯০৯টি।

জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬
শনিবার ১১ ঘণ্টা  বিদ্যুৎ থাকবে না দেশের একাধিক জেলায়
  • ৩০ অক্টোবর ২০২৬