‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ

৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ PM
‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ

‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ © ভিডিও থেকে নেওয়া

‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।

জানা গেছে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী ট্রান্সজেন্ডারিজমের পক্ষে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পোস্টে শিক্ষামন্ত্রী জানান, ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণে উৎসাহ দেওয়ার প্রসঙ্গেই তিনি কথা বলেছিলেন।

শিক্ষামন্ত্রী লেখেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তাঁর বক্তব্যের মূল কথা।

তিনি বলেন, ‘বক্তব্যের সময় “তৃতীয় লিঙ্গ” বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে “ট্রান্সজেন্ডার” শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল “তৃতীয় লিঙ্গ”।’

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬