পাওনা ১০০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুকে হত্যা

১১ এপ্রিল ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
পাওনা ১০০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুকে হত্যা

পাওনা ১০০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুকে হত্যা © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকায় পাওনা একশত টাকার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহতের নাম নাহিদ (৩০)। তাঁর বাড়ি আকুয়া দক্ষিণপাড়া এলাকায়। বাবার নাম নুরু মিয়া। নাহিদকে হত্যার অভিযোগে আটক তরুণের নাম হৃদয় (২৫)।

সোমবার (১০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নাহিদের কাছে ১০০ টাকা পাওনা ছিল হৃদয়ের। তাঁরা দুজন বন্ধু। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের আকুয়া আমজাদ ব্যাপারী রোড এলাকায় নাহিদের কাছে ১০০ টাকা ফেরত চান হৃদয়। নাহিদ টাকা ফেরত না দিয়ে উল্টো হৃদয়কে গালাগাল করেন। 

এতে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় একটি কাচের টুকরা দিয়ে নাহিদের পেটে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত নাহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মি…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করল পাকিস্তান: নতুন ট্রানজি…
  • ১৪ এপ্রিল ২০২৬
চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
  • ১৪ এপ্রিল ২০২৬
ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬