চোখের পলকে ঝরে গেল তিন প্রাণ

০৭ এপ্রিল ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

জানা গেছে, উখিয়ার পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কক্সবাজার যাচ্ছিল। পথে খুনিরা পালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬