অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রবীণ স্কুলশিক্ষকের

০৪ মার্চ ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
প্রাণ গেল প্রবীণ স্কুলশিক্ষকের

প্রাণ গেল প্রবীণ স্কুলশিক্ষকের © সংগৃহীত

অটোরিকশার ধাক্কায় পিরোজপুর সদর উপজেলায় একজন প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। স্কুলশিক্ষকের নাম সুধীর রঞ্জন মাঝি (৮০)। নিহত শিক্ষক সুধীর মাঝি পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র মাঝির ছেলে। তিনি একই এলাকার গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন। 

শুক্রবার (৩ মার্চ) রাতে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী নিহতের বোনের ছেলে (ভাগ্নে) বিভাস মজুমদার জানান, তার মামা স্কুলশিক্ষক সুধীর রঞ্জন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে পাঁচপাড়া বাজারে চা খেতে আসেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, তার মামা চিরকুমার ছিলেন।  

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে এইদিন সন্ধ্যায় পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাঁচপাড়া বাজার এলাকায় অটোরিকশাটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬